খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

[ccfic]

নিজস্ব প্রতিবেদন খুলনা:-প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নেতাকর্মীরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সকাল ১০টার দিকে তারা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে মতবিনিময় সভা করেন তারা।এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।শপথবাক্যে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। তাকে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তারা।এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর সভাপতি শেখ ইফতি জামান পল্লব নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে।ইফতি জামান পল্লব বলেন, তারা সবাই একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলে দিয়েছেন, যাতে টুঙ্গিপাড়ার মানুষ সেখানে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধও সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান তিনি।সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখে প্রশাসন। নিরাপত্তার অংশ হিসেবে কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT