খুলনা, বাংলাদেশ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজবের আমেজ

[ccfic]

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। দুর্গোৎসবকে বরণ করে নিতে মণ্ডপজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের প্রত্যাশা।মণ্ডপের ভেতরে ককশিট দিয়ে তৈরি করা হচ্ছে দেব-দেবী এবং নানা ধরনের দৃষ্টিনন্দন কারুকার্য ও শৈল্পিক নকশা। এসব কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি ও ধর্মীয় ঐতিহ্যের নানা চিত্র। রং, সাজসজ্জা ও নিপুণ শিল্পকর্মের সমন্বয়ে মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশেষ করে শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে মণ্ডপের বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে নানা নান্দনিক শিল্পকর্ম। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও পৌরাণিক কাহিনিনির্ভর বিভিন্ন দেব-দেবীর প্রতিমা ও প্রতিকৃতি দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের প্রস্তুতি চলছে। ককশিটের সূক্ষ্ম কারুকার্য ও সৃজনশীল সাজসজ্জায় মণ্ডপটি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে আনন্দময় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।এ উপলক্ষে সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক এবং সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সেন সকল সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে পূজামণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন।সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ১নং শিবরামপুর ইউনিয়ন, বীরগঞ্জ, দিনাজপুর।সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে আন্তরিক আমন্ত্রণ।শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT