খুলনা, বাংলাদেশ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

[ccfic]
  1. সুনামগঞ্জ প্রতিনিধি: বজামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আজ বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি। এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ। কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি ৩০.০৯.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT