খুলনা, বাংলাদেশ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা

[ccfic]

 বিশেষ প্রতিনিধি: পরেশ দেবনাথ

যশোরের কেশবপুরে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর-২৬) আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীর মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য: “Invest in Peace: For Everyone, Everywhere, Every Day” বাংলা: “শান্তিতে বিনিয়োগ করুন—সবার জন্য, সর্বত্র, প্রতিদিন।”
আলোচনা সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সংঘাত ও সহিংসতা পরিহার করে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক মোঃ জাকির হোসেন। এছাড়াও কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শান্তিকামী নাগরিকরা উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক শান্তি দিবসের এই কর্মসূচির মাধ্যমে কেশবপুরে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ছবিঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT