খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় স্কুলছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের ওয়াশরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া ছাত্রীর নাম নন্দিনী রায় (১৫-১৬)। সে হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম মুক্তি রায়। গ্রাম- ডোমরা, গাজিরহাট, দিঘলিয়া, খুলনা।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুলের ওয়াশরুমে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার বিষয়ে এখনো দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT