খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়েরকৃত সংঘবদ্ধ ডাকাতির মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭)-কে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ, কেএমপি, খুলনা।গোপন তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৮/০৮/২০২৬ খ্রি. রাত ০১.০০টা থেকে ০১.৩০টার মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তদন্তে প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তিগত বিশ্লেষণে গ্রেফতারকৃত জিহাদের উক্ত ডাকাতির ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পূর্বে গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে এসেছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT