
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :জামায়াত ইসলামী বাংলাদেশ, ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের ৩নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট (শুক্রবার) এশারের নামাজের পরপর ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় নিজস্ব অফিসে উলামা বিভাগের সভাপতি মাওলানা আলী আহমদ হেলালীর সভাপতিত্বে এবং যুব বিভাগ ইউনিয়ন শাখার সভাপতি মুফিজ উদ্দিনের পরি চালনায় প্রধান অতিথি ছিলেন, লায়েক ইবনে ফাজেল। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইয়াকুব আলী,রিয়াজ উদ্দিন,রায়হান,আবদুল মাজেদ, মাহমুদুল হক,ইসমাইলসহ অনেকে ্সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হিসেবে মোহাম্মদ বিন সাঈদী ও সাধারণ সম্পাদক ইউসুফ নবীর নাম ঘোষণা করেন।
