খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

বটিয়াঘাটায় ক্রয়কৃত জমি দখলে বাধা হয়রানির অভিযোগে, সংবাদ সম্মেলনে

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক গাছ কাটার চেষ্টা এবং পরবর্তীতে ঘেরাবেড়া দিতে বাধা ও হয়রানির অভিযোগ উঠেছ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২ টায় দৈনিক জন্মভূমির প্রতিনিধির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোজাফ্ফার ঢালী, হাবিবুর ঢালী ও মো. আলভিদ্দিনসহ ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, বটিয়াঘাটা উপজেলার গাওঘরা মৌজায় বিএস ২৩ ও এসএ ১০১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত বিভিন্ন দাগ এবং আরএস ৭৮৩ নম্বর খতিয়ানের ১৯৯২ ও ১৯৯৫ নম্বর দাগে তাদের প্রায় ২৭ শতক জমি রয়েছে। তাদের দাবি, ১৯৬০ সালে তাদের পিতা মরহুম সিরাজউদ্দিন ঢালী দলিলের মাধ্যমে ওই জমি ক্রয় করেন। এরপর থেকে তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৭ মার্চ ২০২৬ তারিখে তাদের জমির পাশের একটি জায়গায় কয়েকজন ব্যক্তি—আব্দুল খালেক মোড়ল, মোকছেন মোড়ল ও বাবু জমাদ্দারসহ কয়েকজন—জোরপূর্বক গাছ কাটার চেষ্টা করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন এবং পরবর্তীতে আইনের আশ্রয় নেন।
তারা আরও অভিযোগ করেন, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে নিজেদের জমিতে ঘেরাবেড়া দেওয়ার সময় অভিযুক্তরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং জমিতে ঘেরাবেড়া দিতে বাধা দেন। পরে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল বজায় রাখেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে গত ৮ আগস্ট বটিয়াঘাটা থানায় সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করা হয়। তবে এরপরও বিবাদীপক্ষ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে জমির মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কোনো পক্ষ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT