খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

৭১ সালে স্বাধীনতা পরবর্তী দেশে বহুল প্রচারিত পত্রিকা ‘দৈনিক করতোয়া’-এর ৫১ বছর পূর্তি অনুষ্ঠান কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট-২৬) কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান-এর সভাপতিত্বে এবং দৈনিক করতোয়া পত্রিকার কেশবপুর প্রতিনিধি শেখ শাহীন-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী মেশকাতুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিবক্তব্য রাখেন, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক মতিউর রহমান, দিলীপ মোদক প্রমূখ।অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন । আলোচনা শেষে ৫১ বছর পূর্তি কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘ ৫১ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দৈনিক করতোয়া তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT