
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার এগারোটায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বকরেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক আলী ইমরাজ জুয়েল। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জিয়াউর রহমান জিকু, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মোঃ ফেরদাউস, বিএনপি নেতা, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম,কামরুল ইসলাম শিপার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব এইচএম খলিল, মেহেদী হাসান শাকিল, স্থানীয় বিএনপির নেত্রীবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রজন্ম দল নেত্রবিন্দ। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া কামনা হয়।
