খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

[ccfic]

নাজমুস সাকিব :

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ।নির্ধারিত সময়ে উভয় দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। পরে শিরোপা নির্ধারণে গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকার। সেখানে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদকে পরাজিত করে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রভোস্ট ডা. মো. উজ্জ্বল হোসেন এবং ড. মো. হাফিজুর রহমান।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী মাঠে উপস্থিত থেকে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণপণ লড়াইয়ে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, আগামী মৌসুমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্যও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যচর্চার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না; এটি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনালের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে খুকৃবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT