খুলনা, বাংলাদেশ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

সকল উপজেলা সদরে কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে

[ccfic]

ডেস্ক :

সরকার প্রত্যেকটা উপজেলা সদরে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সারাদেশে প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এক্স-রে মেশিন, ব্লাড এক্সামিনেশন মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রত্যেকটা উপজেলায় দিতে যাচ্ছি এবং এ কার্যক্রম গ্রহণ করেছি।’তিনি আরও বলেন, ‘প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি উপজেলা সদরেও ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য, উনার যদি এরপরও আরও কিছু দাবি থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সংসদ সদস্য হিসেবে আপ্রাণ চেষ্টা করব উনাকে সন্তুষ্ট করার।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT