খুলনা, বাংলাদেশ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

[ccfic]

ডেস্ক :

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আনা হয়েছে। টানা ৩৬ বছরেরও বেশি সময় দেশটির নেতৃত্ব দেওয়া এই নেতার শেষ বিদায় প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে, যা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ও শোকসমাবেশ হতে যাচ্ছে। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের সূচনালগ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি তার পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। একই হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সামরিক ব্যক্তিত্বও নিহত হন।এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ তেহরানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT