
ডেস্ক :
খুলনায় মোঃ রাতুল শেখ (২২) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকল ৭টার দিকে দুর্বৃত্তরা লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে গুলি করে ফেলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে মোঃ রাতুলসহ কয়েকজন যুবক নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকার বালুর মাঠে অবস্থান করছিলো। এর মধ্যে গুলির শব্দ শুনতে পেয়ে আশিাবঘা বালুর মাঠে গিয়ে দেখা যায় রাতুল মাঠের মধ্যে শুয়ে আছে। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তারা বলতে পারেনি। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়।
