খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ

আনন্দ ছাপিয়ে বিতর্কে মেসি, লাল কার্ড না দেয়ায় সমালোচনার ঝড়

[ccfic]

ডেস্ক :

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন এই তারকা ফুটবলার। তার এই কীর্তিতে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের পাশে নাম লেখান তিনি। তবে ম্যাচের ফল ও মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিতর্কিত ট্যাকল। প্রথমার্ধে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডির ওপর মেসির একটি চ্যালেঞ্জকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ম্যাচের মাঝামাঝি সময়ে মেসির বুটের স্টাড মান্ডির পায়ের পেছনের অংশে আঘাত করে। রেফারি ফাউলের বাঁশি বাজালেও কোনো কার্ড দেখাননি। পরে ভিএআরও ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে রেফারিকে পুনর্বিবেচনার পরামর্শ দেয়নি। মান্ডি সংক্ষিপ্ত চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন অনেক ফুটবল সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, একই ধরনের ট্যাকল অন্য কোনো খেলোয়াড় করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারত। কেউ কেউ ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ম্যাচ-পরবর্তী বিশ্লেষণেও বিষয়টি আলোচিত হয়। কয়েকজন বিশ্লেষক মনে করেন, ঘটনাটি সাধারণ ফাউলের চেয়ে বেশি গুরুতর ছিল এবং লাল কার্ডের বিষয়টি অন্তত পর্যালোচনা করা উচিত ছিল। তবে ম্যাচ কর্মকর্তা ও ভিএআর দল তা প্রয়োজন মনে করেননি। সব বিতর্কের মাঝেও মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। ৩৮ বছর বয়সে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছেন। আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণ এক জয় দিয়ে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT