খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন

[ccfic]

শচীন্দ্রনাথ মণ্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি

মানষ কুমার রায়কে সভাপতি, দেবব্রত সরদার দেবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।  গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে যাত্রা শিল্পী অনুকুল শীলের সভাপতিত্বে ও মানষ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসন। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শিশির ঢালী, চালনা পৌর বিএনপি নেতা শিক্ষক আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পী সঞ্জয় কুমার রায়, বিএনপি নেতা মিজান ফরাজি প্রমুখ। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি অনুকুল শীল, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সানা, কোষাধ্যক্ষ তপন কুমার বিশ^াস। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত কমিটি ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT