খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। “সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষের ভূমিকার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশকে সবুজ ও সুশীতল রাখতে আমাদের এই উপজেলাকে একটি আদর্শ সবুজ অঞ্চলে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিজ নিজ আঙিনায় অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।”উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের চারা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন‌ ডুমুরিয়া ওসি তদন্ত মোঃ আছের আলি, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম,অজয় বিশ্বাস,ডুমুরিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ লেখায় আলি খান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া মহা বিদ্যালয়ের ফৈরদাউ খান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, প্রমুখ।এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT