খুলনা, বাংলাদেশ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
  কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত( ২)

পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মধ্যম পোকখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাহেনা আক্তার একই এলাকার রাজমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি পেকুয়ার মগনামায়।স্থানীয় সূত্র মতে, বুধবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাহেনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মেম্বার ও লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।পারিবারিক সূত্র মতে, শাহেনা আক্তার ও তার স্বামী মিজান সম্পর্কে আপন খালাত ভাই-বোন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে,তাৎক্ষণিক ভাবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন কাদেরের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর লাশ পুলিশ ময়না তদন্তের জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার কথাও জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT