
নিজস্ব প্রতিবেদক:
তেরখাদায় পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত বস্তা ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।বুধবার (১০ জুন) উপজেলার কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধান অনুযায়ী নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা ব্যবহার বাধ্যতামূলক। তবে অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী এ আইন অমান্য করে বিকল্প মোড়ক ব্যবহার করছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।জয়সেনা বাজারের সুশীল সাহা ও ওয়ালিদ বিশ্বাসকে এক হাজার টাকা করে এবং কাটেঙ্গা বাজারের এহিউল ইসলামকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা বলেন, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা এবং পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযান চলাকালে তেরখাদা থানার পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
