
রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামুতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ জুন বুধবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উখিয়ারঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে রামু থানা পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে স্বামী স্ত্রীর মনোমালিন্য কে কেন্দ্র করে আত্মহত্যা করেছে স্ত্রী। তবে হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বলা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। জানা যায় গৃহবধূর স্বামীর নাম আব্দুল হক,সে স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষক এবং হোমিওপ্যাথি চিকিৎসক। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া জানান,,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে।
