খুলনা, বাংলাদেশ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
  কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত( ২)

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

[ccfic]

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ 

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অদ্য ৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মোঃ নাফিস শরীফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান।প্রশিক্ষণের প্রথম দিনে প্রকল্পের কার্যক্রম ভিত্তিক ভিডিও প্রদর্শন,অতিথিদের বক্তব্য এবং অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়নে উৎপাদিত পণ্যের উৎকর্ষে সক্ষমতা বৃদ্ধি,পণ্যের বহুমুখী ব্যবহার, আধুনিকীকায়ন,বিপণন ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সরকারের উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশীজনের ভূমিকায় অবতীর্ণ করা। দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে প্রান্তিক পেশাজীবীদের দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। উদ্যোক্তা সৃজনের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীগোষ্ঠির সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বালম্বীকরণ।উল্লেখ্য,প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা,বিপণন সুবিধা ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। কামার, কুমার, বাঁশ,বেত শিল্প,কাঁসা,পিতল শিল্প তাঁত,লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ,নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ ১০টি পেশার কর্মীদের উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT