খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

দীর্ঘদিন ঝুলে থাকা ঈদগাঁও বাজারের ইজারা কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্তি 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

দীর্ঘ প্রতীক্ষা পর অবশেষে সম্পন্ন হল ঈদগাঁও বাজারের ইজারা কার্যক্রম। পূর্বে টানা চার দফা দরপত্র আহ্বান করা হলেও কোন ইজারাদাতা অংশ না নেওয়ায় ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশেষে পঞ্চম দফার দরপত্রে কাঙ্ক্ষিত সাড়া মেলায় ইজারা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়। সূত্র মতে, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক আহূত পঞ্চম পর্যায়ের দরপত্রে অংশ নিয়ে পশ্চিম পোকখালী এলাকার আনোয়ার হোসেন বাজারটির ইজারা লাভ করেন।তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ১ হাজার টাকা বেশি দরপত্র জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন। ফলে দীর্ঘদিন ঝুলে থাকা ঈদগাঁও বাজারে ইজারা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারা প্রদানের লক্ষ্যে পঞ্চম পর্যায়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন,ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ায় বাজার ব্যবস্থাপনা,রাজস্ব আদায় এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সে সাথে বাজারের শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাও করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT