খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ৩ গরু চোরকেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।জানা গেছে, সোমবার (৮ জুন-২৬) কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের মধ্য দিয়ে সিএনজিযোগে গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। ওই রাতেই কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম ওরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন (৪৫), ফুলতলা থানার দামোদর গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) ও বাগেরহাট জেলার বারুইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল (২৪)।কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, আটক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT