খুলনা, বাংলাদেশ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন
  ১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে
  বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  তদন্তের জালে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম
  রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই
  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি জায়গার মাটি কাটার অপরাধে রফিকুল ইসলাম ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (শনিবার)‌ ৬ জুন ২০২৬ ১টা‌৩০মিনিটের সময়‌ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ‘পাচ পোতা নায়ক স্থান’ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার ওই এলাকার সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। আজ গোপন সূত্রে খবর আসে যে, রফিকুল ইসলাম ফকির নামের এক ব্যক্তি আবারও সেখান থেকে অবৈধভাবে মাটি কাটছেন। সংবাদটি পাওয়া মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে অভিযুক্তকে আটক করেন।পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন,”সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ডুমুরিয়া উপজেলায় যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরণের অবৈধ কাজ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে।

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT