খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবচরে দোয়া ও আলোচনা সভা

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ জুন) দুপুরে শিবচর পৌরসভার আম্বিয়া হাকিমীয়া দারুল উলূম এতিমখানা মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর আদর্শ আজও জাতীয়তাবাদী রাজনীতির কর্মীদের অনুপ্রেরণা জোগায়।প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে কাজ করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্যও প্রার্থনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT