খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আলিশা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(৫ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা ইতালি প্রবাসী আবুল ঘরামীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে বেড়াতে ও মিষ্টি খেতে গিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT