খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি, সাগরদাঁড়ি শাখার আয়োজনে প্রশিক্ষণে ১২০ জন প্রান্তিক খামারি অংশগ্রহণ করেন। বুধবার (৩ জুন-২৬) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার সাগরদাঁড়ি শাখার ওই খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে অ্যানথ্রাক্স টিকাদান কার্যক্রম পরিচালনা এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ভৈরব বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এবং শাখা ব্যবস্থাপক নিজাম উদ্দিন। কার্যক্রমটির সার্বিক তত্ত¡াবধান করেন এক্সটেনশন অফিসার উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএসপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণে গবাদি প্রাণির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, অ্যানথ্রাক্সসহ সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT