
খুলনা মহানবীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় মোঃ রাশেদ (২১) নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে লবণচরা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।লবণচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
