খুলনা, বাংলাদেশ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের মৌজা: শিবরামপুর, জেএল নং-৯৪, খং নং- ০১, হাল দাগ নং-৮২৪, রকম: পুকুর, পরিমান-৩.৩৫ একর মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার পূর্ব রুপনারায়নপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ইজারা নেওয়া একটি পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুকুরে প্রবেশ করে তাকে ও তার লোকজনকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনও পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারী জানান, পুকুরে প্রায় ৩০০ মণ মাছ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে তিনি ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT