খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে যশোরে বিএনপির নানা কর্মসূচি
  কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি  ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
  কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা
  বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলার উদ্দোগ্যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান
  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
  নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ।
  “হাতে ধরেছিলাম কলম, এখন কারো পাই না সম্মান” — শিক্ষক সমাজের হাহাকার
  ঈদ-পরবর্তী দিনে ভৈরবগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতা কম,
  মাদারীপুরে এক পাগলী মা হলেন, তবে পরিচয় মেলেনি সন্তানের বাবার

কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি  ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

” কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান”এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৮ বছর পর কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ ২০০৭-এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আড়ম্বরের সাথে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে-২৬) কলেজ অডিটোরিয়ামে দিনভর আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় স্মৃতিময় পরিবেশের সৃষ্টি হয়।প্রাক্তন শিক্ষার্থী সনজিত সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল হান্নান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এনায়েত হোসেন এবং গণিত বিভাগের শিক্ষক মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী আয়োজন কমিটির অন্যতম আয়োজক মাসুম বিল্লাল। তিনি তার বক্তব্যে দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাচের অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন। একে-অপরে কোলাকুলি, হাসি, আনন্দ ও আবেগঘন মুহূর্তে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়ে ওঠে।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অবশেষে প্রীতি ভোজের আয়োজনসহ দীর্ঘ ১৮ বছর পর বন্ধুরা আলিঙ্গনসহ পুরাতন দিনের কথা বলে কিছুটা হলেও মনের ব্যাথা প্রকাশ করতে দেখা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT