খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে যশোরে বিএনপির নানা কর্মসূচি
  কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি  ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
  কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা
  বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলার উদ্দোগ্যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান
  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা; চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান
  নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ।
  “হাতে ধরেছিলাম কলম, এখন কারো পাই না সম্মান” — শিক্ষক সমাজের হাহাকার
  ঈদ-পরবর্তী দিনে ভৈরবগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতা কম,
  মাদারীপুরে এক পাগলী মা হলেন, তবে পরিচয় মেলেনি সন্তানের বাবার

নওগাঁর পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ।

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি বড় পাকুড় গাছের বড় বড় দুটি ডাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়াই গাছ বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে ।অভিযোগে আরও বলেন পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম স্থানীয় গাছের ব্যাপারির কাছে এই বিদ্যালয়ের গাছের ডাল গুলো ৭ হাজার টাকায় বিক্রি করে নিজে ৩ হাজার রেখেছেন এবং অন্য একজনের কাছে ৪ হাজার দিয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ঝড়ে পরে যাওয়া বড় পাকুর গাছের মোটা মোটা ডাল করাত দিয়ে কেটে খন্ড খন্ড অবস্থায় পরে রয়েছে । স্থানীয়রা বলেন ঝড়ে ভেঙে পরেছে মাস্টার বিক্রি করেছেন।অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, আমি গাছ বিক্রি করিনি গ্রামের অন্য লোকজন বিক্রি করেছেন আমি জানতে পেয়ে গাছের ডাল গুলো নিয়ে যেতে নিষেধ করি এবং শিক্ষা অফিসার ও ইউএনও কে জানিয়েছি।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন বলেন আমি জানতাম না ইউএনও স্যারের মাধ্যমে বিষয়টি জানতে পারি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT