খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উন্নয়নের অভাব ও দুর্ভোগে এলাকাবাসী

[ccfic]

সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ:

মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আকবরপুর এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে সরকার ক্ষমতায় থাকলেও ওই এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।স্থানীয়রা জানান, ১২নং গিয়াসনগর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত ইউনিয়ন হলেও ওই ইউনিয়নের আকবরপুর ৯নং ওয়ার্ড এখনো উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। গিয়াসনগর ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হলেও রহস্যজনকভাবে অবহেলায় পড়ে রয়েছে আকবরপুর ৯নং ওয়ার্ড। এলাকাবাসীর প্রশ্ন, “অন্যান্য ওয়ার্ডে কাজ হলে আমাদের ওয়ার্ড কেন অবহেলিত থাকবে?”বিশেষ করে প্রধান সড়কসহ বিভিন্ন সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, বর্তমান ওয়ার্ড মেম্বার প্রায় ১৫ বছর ধরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসলেও এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়নি। অভিযোগ রয়েছে, ওয়ার্ডের উন্নয়নের জন্য বরাদ্দকৃত কাজ অনেক সময় বাগান সাইট বা কোম্পানির আওতাধীন রাস্তায় ব্যবহার করা হয়েছে। অথচ সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কগুলো আজও অবহেলিত।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। একজন অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”এদিকে সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী ও বিভিন্ন স্থানে কর্মরত অনেক মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা দেখে চরম হতাশা প্রকাশ করছেন তারা। এলাকাবাসীর মতে, ঈদের সময় মানুষজনের চলাচল আরও বেড়ে যাবে, ফলে দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পাবে।আকবরপুর ওয়ার্ডের দুইজন স্থানীয় বাসিন্দা ভিডিও বক্তব্যে জানান, দ্রুত রাস্তাঘাট সংস্কার এবং এলাকায় সুষ্ঠু উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।স্থানীয় এলাকাবাসী আরও জানান, তারা আশা করছেন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মৌলভীবাজার সদর আসনের মাননীয় সংসদ সদস্যের নজরে বিষয়টি আসবে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত রাস্তাঘাট সংস্কারসহ আকবরপুর ৯নং ওয়ার্ডে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলেও প্রত্যাশা করছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT