খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহায় গত ১২ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ২১ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা। সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা ম্যানেজার মাহবুবুর রহমান এবিষয়ে নিশ্চিত করেন।তিনি জানান, পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গের ঈদ যাত্রীদের চাপ বেড়েছে। ছুটির প্রথম দিনের সকালে বাড়তি চাপ লক্ষ্য করে গেছে। তবে পর্যাপ্ত টোল বুথ থাকায় সে চাপ দীর্ঘ স্থায়ী হয়নি। সোমবার দুপুর ১২টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা ও জাজিরা টোল প্লাজা দিয়ে গত ১২ ঘণ্টায় ২১ হাজার ৩৯৮টি ছোট বড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা।মাহবুবুর রহমান জানান, মাওয়া প্রান্তে ১০টি টোল বুথ ও জাজিরা প্রান্তে ৯টি টোল বুথ রয়েছে। অতিরিক্ত চাপ সামলাতে আরও আরও অস্থায়ী টোল বুথ স্থাপন করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT