ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহায় গত ১২ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ২১ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা। সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা ম্যানেজার মাহবুবুর রহমান এবিষয়ে নিশ্চিত করেন।তিনি জানান, পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গের ঈদ যাত্রীদের চাপ বেড়েছে। ছুটির প্রথম দিনের সকালে বাড়তি চাপ লক্ষ্য করে গেছে। তবে পর্যাপ্ত টোল বুথ থাকায় সে চাপ দীর্ঘ স্থায়ী হয়নি। সোমবার দুপুর ১২টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা ও জাজিরা টোল প্লাজা দিয়ে গত ১২ ঘণ্টায় ২১ হাজার ৩৯৮টি ছোট বড় যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা।মাহবুবুর রহমান জানান, মাওয়া প্রান্তে ১০টি টোল বুথ ও জাজিরা প্রান্তে ৯টি টোল বুথ রয়েছে। অতিরিক্ত চাপ সামলাতে আরও আরও অস্থায়ী টোল বুথ স্থাপন করা হবে।