খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

ঈদুল আজহায় তেরখাদা সদর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন শেখ আজিজুর রহমান আজিবার

[ccfic]

ডেক্স:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আজিজুর রহমান আজিবার।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে। এই পবিত্র উৎসব মানুষকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের ভেতরের অহংকার, হিংসা, বিদ্বেষ ও লোভ-লালসা পরিহার করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শেখ আজিজুর রহমান আজিবার তেরখাদা সদর ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। পাশাপাশি তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT