
ডেক্স:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলাবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা এবং সম্ভাব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বাবু মোল্লা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। এই পবিত্র উৎসব মানুষকে আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হলো নিজের ভেতরের লোভ, হিংসা ও অহংকারকে পরিত্যাগ করে ন্যায়, সততা ও মানবিকতার পথে চলা।তিনি আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। এই ঈদ হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল বন্ধন।আবুল হোসেন বাবু মোল্লা তেরখাদা উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান।
