খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহায় তেরখাদা সদর ইউনিয়নবাসীর প্রতি চৌধুরী ফখরুল ইসলাম বুলুর শুভেচ্ছা

[ccfic]

ডেক্স:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চৌধুরী ফখরুল ইসলাম বুলু।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহনশীলতা ও মানবতার এক মহিমান্বিত দৃষ্টান্ত। এই পবিত্র দিন মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার শিক্ষা দেয়।তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত মর্মবাণী হলো আত্মার পরিশুদ্ধি এবং অন্যের সুখে নিজেকে সম্পৃক্ত করা। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বিভেদ দূর করে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠার মধ্য দিয়েই ঈদের সৌন্দর্য পরিপূর্ণতা পায়।চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা সদর ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা। একইসঙ্গে তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT