খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

বিশ্বনাথে শুক্রবার (২২ মে) বাদ জুমা এমএইচ সেন্টারের হলরুমে মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক আলহাজ্ব আব্দুছ সোবহানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিশিষ্ঠ ইসলামি চিন্তাবীদ হযরত মাওলানা সাইদুর রহমান বরুনা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকের ট্রাষ্টি, কো-অর্ডিনেটর, ইউরোপ এনটিভির প্রেজেন্টার মো.আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হসপিটালের লাইভ মেম্বার সুরত আলী, মেটারনিটি হসপিটালের লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মো. ইনামুল হক হিরা মিয়া, আল-আরাবিয়া ছোবহানিয়া মাদরাসার কমিটির সহ-সভাপতি মো. আব্দুন নুর ও খোয়াজ আলী, মাদরাসার কমিটির সহসম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশিষ্ট ব্যবসায়ীক কামাল উদ্দীন ও নানু মিয়া। শুভেচ্ছা বক্তব্যে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছোবহান সাহেব বলেন, আমাদের মুসলিম হেল্প ইউকের অর্থ্যায়নে এমএইচ সেন্টারে বিশ্বনাথে প্রথম মেটারনিটি হসপিটাল দ্বিতীয় তলার কাজ শেষ পর্যায়ে, কিছুদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে প্রাথমিক মেটারনিটি সার্ভিস চালু করা হবে। যারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। বক্তারা আরও বলেন, সবার সহযোগিতা ছাড়া বিশ্বনাথে প্রথম মেটারনিটি হসপিটাল প্রতিষ্ঠা করা অসম্ভব। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবীদ হযরত মাওলানা সাইদুর রহমান পীর সাহেব বরুণা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT