খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা কয়রা উপজেলা শাখা। শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সামনে কয়রা থানা সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।‘শিশু ও নারী নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।কয়রা উপজেলা বন্ধুসভার সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কান্তি মণ্ডল, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আজিজুল হক, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সভাপতি নিরাপদ মুন্ডা এবং গ্রিন ভয়েস কয়রার সভাপতি অয়াসকুরনী রুম্মান।বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন বলেন, ‘রামিসা হত্যাকাণ্ড সমাজে নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।’ তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কান্তি মণ্ডল বলেন, ‘ধর্ষণ একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জনসমাগমস্থল সব জায়গাতেই নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধ দমনে কেবল আইন প্রণয়ন নয়, তার কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে।’মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, কয়রা ব্লাডব্যাংকের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কয়রা সাইকেলিং গ্রুপের সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম, কয়রা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ, দপ্তর সম্পাদক সুব্রত কুমার, কার্যনির্বাহী সদস্য মো. আমিনুল ইসলামসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT