খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন “9 Robotics” দলের।

[ccfic]

মোঃ সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী কলেজে অনুষ্ঠিত বিভাগীয় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে রাজশাহী জেলার প্রতিনিধিত্ব করে “9 Robotics” দল প্রকল্প উপস্থাপনে বিশেষ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন জেলা থেকে প্রায় ৪৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাজাহান , পিপিএম(বার),পিএইচডি,উপ-মহাপুলিশ পরিদর্শক,রাজশাহী রেঞ্জ, রাজশাহী এবং সভাপতিত্ব করেন ড. আ. ন. ম. বজলুর রশীদ,বিভাগীয় কমিশনার রাজশাহী “9 Robotics” দলের সদস্যরা হলেন —কে এম ইমরান হোসেন শিক্ষার্থী, একাদশ শ্রেণি (বিজ্ঞান বিভাগ) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসাবেক শিক্ষার্থী: সারদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মো: তৌহিদুজ্জামান প্রধান শিক্ষার্থী, একাদশ শ্রেণি (বিজ্ঞান বিভাগ)রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজসাবেক শিক্ষার্থী: সারদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দলের উপস্থাপিত প্রজেক্ট “Rover 2.0” রোবোটিক্স, আইওটি ও এআই ভিত্তিক একটি আধুনিক ডিফেন্স ও ফায়ার প্রিভেনশন সিস্টেম। রোভারটি স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করতে সক্ষম এবং দুর্ঘটনাস্থলের লাইভ টেম্পারেচার, হিউমিডিটি, গ্যাসসহ গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে সরাসরি প্রদর্শন করতে পারে।প্রজেক্টটির ফ্রেম ডিজাইন করেন মো: তৌহিদুজ্জামান প্রধান এবং কোডিং, সার্কিট ডিজাইন ও ওয়েবপেজ ডেভেলপমেন্ট সম্পূর্ণভাবে তৈরি করেন কে এম ইমরান হোসেন ।উল্লেখ্য, “9 Robotics” দলের এই দুই সদস্যরা বিজ্ঞান মেলায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ইতোমধ্যে ৫ বার উপজেলা পর্যায়ে এবং ৩ বার জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে দলটি নতুন এক মাইলফলক স্থাপন করেছে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।প্রধান অতিথি “9 Robotics” দলের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেন।দলের সদস্যরা জানান, ভবিষ্যতে “Rover 2.0” আরও উন্নত প্রযুক্তি সংযুক্ত করে দেশের নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তারা আরও জানান এই প্রজেক্টটির মাধ্যমে যদি একটি মানুষেরও প্রাণ বাঁচে সেটাই তাদের কাছে অনেক বড় পাওয়া।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT