খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

লোডশেডিংয়ের কারণে কয়রার মানুষের নির্ঘুম রাত, প্রশ্ন উঠছে—এভাবে আর কতদিন?

[ccfic]

কয়রা প্রতিনিধি: বিএম আলামিন

তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে খুলনার কয়রা উপজেলা উপজেলার সাধারণ মানুষ। দিন-রাতজুড়ে বিদ্যুতের আসা-যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাতভর বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের।স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে দিনে অসংখ্যবার এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। প্রচণ্ড গরমে ঘরের ভেতর টিকে থাকাই যেন কঠিন হয়ে পড়েছে। অনেকেই রাত জেগে হাতপাখা দিয়ে সময় পার করছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব।কয়রা বাজারের মনিরুল ইসলাম ব্যবসায়ী জানান, “লোডশেডিংয়ের কারণে দোকানে ঠিকমতো ব্যবসা করা যাচ্ছে না। ফ্রিজের জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ বলছেন, বিদ্যুৎ না থাকায় গভীর রাতে মশার উপদ্রব ও গরমে শিশুদের কান্নায় পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তাদের প্রশ্ন—এভাবে আর কতদিন চলবে এই ভোগান্তি?এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ মানুষের প্রত্যাশা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT