খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

তেরখাদায় বিএনপি নেতা মিল্টন মুন্সির ব্যতিক্রমী উদ্যোগ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নে তরুণ প্রজন্মকে মোবাইলের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: মিল্টন মুন্সি। বৃহস্পতিবার ভূজনিয়া পূর্বপাড়া স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এলাকার কিশোর ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে মো: মিল্টন মুন্সি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ-কিশোর অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের হাতে অযথা মোবাইল তুলে না দিয়ে মাঠে পাঠান। খেলাধুলা শিশু-কিশোরদের মন ও শরীরকে সুস্থ রাখে, তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তরুণরা মাঠমুখী হলে তারা কখনো মাদক কিংবা অপরাধের পথে জড়িয়ে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।স্থানীয়রা জানান, বর্তমানে গ্রামাঞ্চলেও শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। এমন সময়ে খেলাধুলাকে কেন্দ্র করে নেওয়া এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং তরুণদের সুস্থ বিনোদনের পথ তৈরি করবে।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT