খুলনা, বাংলাদেশ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

[ccfic]

 

মোঃ খোরশেদ আলম/পবিত্র রমজানের মাহাত্ম ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ শনিবার বিকাল ৫ টায় কপিলমুনি সিটি প্রেসক্লাব আয়োজিত কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ  বালিকা  বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি র সাবেক এক নং যুগ্ন আহ্বায়ক ২নং কপিলমুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা,  বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, টি এম সাইফুদ্দিন সুমন ,সন্তোষ সরকার, তোফাজ্জল সরদার, কাশেম জোয়াদ্দার,সুজায়েত, কপিলমুনি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম, মজিদ গাজী, হুরায়রা বাদশা, মিলন, শামসুজ্জামান, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শেখ সেকেন্দার আলী এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কর্মকার , সাংবাদিক মুন্সি রেজাউল করিম মহব্বত, এস এম আব্দুর রহমান, এস কে আলিম, মিলন দাস, ও পাইকগাছা প্রেসক্লাবের সদস্য মোঃ খোরশেদ আলম প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম । পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT