খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত
  ঈদগাঁওতে ভাদ্র মাসের শুরুতে মাঠ মাঠে আমন ধান রোপনে মহাব্যস্ত কৃষকরা
  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

আরও ৮ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

[ccfic]

ডেস্ক :

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারও বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারে ১২২ টাকা ৭৫ পয়সা কাট-অব রেট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোয় দেশে প্রবাসী ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাজারে ডলারের দর অতিরিক্ত কমে যাওয়া ঠেকাতে এবং রিজার্ভ শক্তিশালী করতে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT