খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আইপিএস ও জামায়াত আমীরের পানির ট্যাংকি উপহার: সেবার মান উন্নয়নে পরিদর্শন

[ccfic]

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্ন করতে এবং রোগীদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। লোডশেডিংয়ের সমস্যা নিরসন ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে হাসপাতালটিতে আইপিএস ও পানির ট্যাংকি প্রদান করা হয়েছে।হাসপাতালের চিকিৎসাসেবা যেন লোডশেডিংয়ের কারণে ব্যাহত না হয়, সেজন্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান তাঁর নিজস্ব অর্থায়নে একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট উপহার দিয়েছেন। ২৩০০ VA ক্ষমতাসম্পন্ন এই আইপিএসের সাথে ২০০ অ্যাম্পিয়ারের ২টি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা হাসপাতালের জরুরি বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বড় ভূমিকা রাখবে।এদিকে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এগিয়ে এসেছেন জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা আমীর মো. মুনিরুল ইসলাম। তাঁর ব্যক্তিগত অর্থায়নে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি বড় পানির ট্যাংকি প্রদান করা হয়েছে।উপহার সামগ্রী হস্তান্তরের পাশাপাশি নেতৃবৃন্দ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ও ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন। এ সময় তাঁরা চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক অবস্থার খোঁজখবর নেন। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের এমন জনকল্যাণমূলক উদ্যোগ নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার চিত্র বদলে দিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দারুণ ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT