খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মঙ্গলকোট ইউনিয়ন পর্যায়ে রাখি দে প্রথম
  খুলনায় নন-জিআর মামলায় দোষী সাব্যস্ত বাবুল, অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ড
  ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬, আবেদন চলবে ২৭ মে পর্যন্ত
  নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম
  কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
  বাথরুমে শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
  মামলার কারণে বিদেশ যেতে পারছেন না পোকখালীর এক যুবক
  মাথা উঁচু করে দ্রুত ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা
  কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম।

বাথরুমে শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

[ccfic]

ডেস্ক :

রাজধানীর পল্লবীতে আট বছরের এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হত্যার আগে শিশুকে ধর্ষণ করা হয়। তার বিচ্ছিন্ন মাথা বাসার বাথরুমে পাওয়া গেছে।মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। এ ঘটনায় সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা নামের একজনকে খুঁজছে পুলিশ।পুলিশ জানায়, তারা একটি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, সেটি মেডিক্যাল পরীক্ষার পর জানা যাবে।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আলমত সংগ্রহ করছি। এ ঘটনায় সন্দেহভাজন সোহেল রানা পালিয়ে গেছেন। তবে সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে পালিয়ে যান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT