খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় মঙ্গলকোট ইউনিয়ন পর্যায়ে রাখি দে প্রথম
  খুলনায় নন-জিআর মামলায় দোষী সাব্যস্ত বাবুল, অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ড
  ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬, আবেদন চলবে ২৭ মে পর্যন্ত
  নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম
  কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
  বাথরুমে শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
  মামলার কারণে বিদেশ যেতে পারছেন না পোকখালীর এক যুবক
  মাথা উঁচু করে দ্রুত ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা
  কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম।

কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ হল রুমে ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৯ মে-২৬) ব্র্যাকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ আলী-এর সভাপতিত্বে এবং ব্র্যাকের এরিয়া ম্যানেজার জনাব মোঃ হারুন অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: অলোকেশ কুমার সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত দত্ত, ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের সহকারী ব্যবস্থাপক ক্ষিতিশ চন্দ্র মিস্ত্রি, ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ জেড, এম, হাসিব-উল ইসলাম।প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষনের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT