
এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়ার শোভনায় যুবদল নেতা মিজানুর রহমান মোল্লার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা ও যুবদল নেতা মামুনের পিতার মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম শোভনা বিএনপির দলীয় কার্যালয়ে ১নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দোয়া পূর্ব আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেন,সদস্য সচিব মোল্যা মশিউর রহমান, শেখ ফরিদুল ইসলাম,গাজী আব্দুল আজিজ, আনছার আলী মোল্লা ,পারভেজ গাজী,রহিমা বেগম, সরদার আঃ লতিফ,হাদিউল মোল্যা,জুয়েল শেখ, আনোয়ার হোসেন সরদার,মঈন বাগাতী,নজরুল সরদার, ইউনুছ আলী মোল্লা,মাষ্টার হাফিজুর রহমান,আঃ জলিল শেখ,মহসিন দফাদার,জাহাতাপ সরদার, শহিদুল মোল্লা, শহিদুল তরফদার, জাহাঙ্গীর শেখ, আব্দুল্লাহ সরদার,আকতার সরদার,মুনতাসির মামুন, লাবলু খান,হুমায়ূন কবির, শফিকুল সরদার,জনি সরদার, তৌহিদ মোল্লা, হুজাইফা মোল্লা প্রমূখ । দোয়া পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিয়ার রহমান।এর আগে উপজেলা যুবদলের নব নির্বাচিত ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেন কে শোভনা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
