খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেলে ৫ দিন চিকিৎসার পর মারা গেলেন লিয়াকত আলী হাওলাদার, শুক্রবার জানাজা.
  মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা
  আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা
  ঘাটভোগে বিএনপি নেতা মিকাইল বিশ্বাসকে নিয়ে এলাকাবাসীর আস্থা তুঙ্গে.
  সৈনিক নেবে সেনাবাহিনী
  ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা
  বুয়েটের নতুন উপাচার্য ড. একরামুল হক
  যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

ধামইরহাটে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে,

[ccfic]

ধানইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  ধামরহাট উপজেলা আমাইতাড়া বাজার হতে রাঙ্গামাটি পর্যন্ত (৬-৭) কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।একটুক বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। গত এক বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে। গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করেছে। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি। একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্হানীয় জনগন বলেন, আত্রাই ণনদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” এজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। “

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT