ধানইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামরহাট উপজেলা আমাইতাড়া বাজার হতে রাঙ্গামাটি পর্যন্ত (৬-৭) কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।একটুক বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। গত এক বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে। গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করেছে। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি। একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্হানীয় জনগন বলেন, আত্রাই ণনদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, " এজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। "